প্রিন্ট এর তারিখঃ May 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 18, 2026 ইং
গোয়াইনঘাট লাকী প্রবাসী উন্নয়ন পরিষদ কর্তৃক ১৩০ পরিবারের মধ্য ঈদ সামগ্রী বিতরণ

মতিউর রহমান গোয়াইনঘাট:গোয়াইনঘাটের তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের প্রবাসীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন "লাকী প্রবাসী উন্নয়ন পরিষদ" এর উদ্যোগে গ্রামের হতদরিদ্রের মধ্যে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
১৮ই মার্চ বুধবার সকাল ১১:০০টায় গ্রামের লাকী প্রাথমিক বিদ্যালয়ের এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন মাস্টার কামাল উদ্দিন, প্রবাসী নেতা আব্দুস সাত্তার, জামাল উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম, আব্দুল মন্নান, নূরউদ্দিন, মছরব আলী,সামাদ, আজির উদ্দিন ও হেলাল উদ্দিনসহ প্রমুখ।
গ্রামের ১৩০ টি পরিবারের মধ্যে ৫টি আইটেমের সমন্বয়ে তৈরি প্যাকেজের ৫০০ টাকা মূল্যের প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের সাবেক দুই উপদেষ্টার পরিবারকে নগদ অর্থসহ ঈদ সামগ্রী দেয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬